Web Analytics
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা আরও এক দফা ইরানি ক্ষেপণাস্ত্র ইসরাইলের দিকে ধেয়ে আসতে দেখেছে এবং তাদের আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ করছে। ইসরাইলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নতুন হামলার আশঙ্কায় ইসরাইলের মধ্যাঞ্চলে সাইরেন বাজানো হতে পারে।

শুক্রবার সারাদিন ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরাইলজুড়ে অন্তত ১০ বার বিপৎসংকেত বাজাতে হয়েছে। পাশাপাশি লেবাননের হিজবুল্লাহর রকেট হামলায় উত্তর ইসরাইলেও বারবার সাইরেন বাজে। এসব হামলায় বেসামরিক হতাহতের ঘটনা সীমিত হলেও ইসরাইলের বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরাইলের আকাশপ্রতিরক্ষা ব্যবস্থার কারণে এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ ধ্বংস করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আল-আকসা মসজিদের খুব কাছে পড়ে গিয়ে আশপাশের কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।