Web Analytics
চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলসংলগ্ন মগধরা ইউনিয়নের নতুন চরে আটকে পড়া একটি অলিভ রিডলি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত করেছে বনবিভাগ। সামাজিক যোগাযোগমাধ্যমে কচ্ছপটির ভিডিও ছড়িয়ে পড়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেনের নির্দেশে বনবিভাগ ও উপজেলা প্রশাসন পদক্ষেপ নেয়। শনিবার সন্ধ্যা ৭টায় বনবিভাগ কচ্ছপটিকে সন্দ্বীপ চ্যানেলে ছেড়ে দেয়।

স্থানীয় বাসিন্দা মিজান শুক্রবার সকালে গরুর পাল নিয়ে নতুন চরে গিয়ে বিশাল কচ্ছপটিকে ডাঙায় পড়ে থাকতে দেখেন। পানি ছাড়া প্রাণীটি মারা যেতে পারে আশঙ্কায় তিনি সেটিকে উদ্ধার করে কেওড়া বনের ভেতরে পানিভর্তি একটি গর্তে রাখেন। পরে নুরুজ্জামান নামের আরেক বাসিন্দা ভিডিও ধারণ করে প্রাণীটিকে দ্রুত সাগরে ফিরিয়ে দেওয়ার আবেদন জানান।

সন্দ্বীপ রেঞ্জ কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি বিশ্বব্যাপী সংকটাপন্ন অলিভ রিডলি প্রজাতির কচ্ছপ; এর ওজন ৫০ থেকে ১০০ কেজি হতে পারে। উপজেলা প্রশাসন স্থানীয়দের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।