Web Analytics
নরসিংদীর বেলাবো সদর ইউনিয়নের গাংকুলপাড়ায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে ব্যাংকের একটি বাইসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। শাখা ব্যবস্থাপকসহ অন্য কর্মীরা ভবনের ওপরের তলায় অবস্থান করায় দ্রুত ঘটনাটি টের পান।

ব্যাংক ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে পেট্রোলজাতীয় তরল পদার্থ ছুড়ে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

শাখা ব্যবস্থাপক মো. নাজমুল আলম বলেন, কর্মীরা ওপরের তলায় থাকায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে এবং বড় ধরনের নাশকতা এড়ানো গেছে। বেলাবো থানার পরিদর্শক (তদন্ত) সরল মরমু জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাংক ব্যবস্থাপক থানায় সাধারণ ডায়েরি করেছেন; তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।