Web Analytics
স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ৬ থেকে ৮ নভেম্বর টানা তিন দিনের ছুটি পাবেন। শুক্রবারের সাপ্তাহিক ছুটি, শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং রোববার শ্যামাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, আগামী শনিবার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে। এর পরদিন ৮ নভেম্বর হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।

এই ছুটির আওতায় সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ, সংশ্লিষ্ট কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে। তবে কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির উল্লেখ নেই। ফলে মাদরাসার শিক্ষার্থীদের জন্য এই ছুটি কার্যকর হবে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।