Web Analytics
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, নতুন সরকারের শিক্ষা সংস্কারের ১২ দফা বাস্তবায়নে একটি সমন্বিত শিক্ষা আইন প্রণয়ন অপরিহার্য। তিনি বলেন, আগের অন্তর্বর্তী সরকারের সময়ে তড়িঘড়ি করে করা শিক্ষা আইন গ্রহণযোগ্য নয়। গণসাক্ষরতা অভিযান সরকারের ঘোষিত ১২ দফার সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেদের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে এবং শিগগিরই শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার উদ্যোগ নিচ্ছে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. মনজুর আহমদ বলেন, সরকারের ১২ দফায় তাদের বক্তব্য অন্তর্ভুক্ত হলেও এটি পূর্ণাঙ্গ সংস্কার পরিকল্পনা নয়। এজন্য বড় ধরনের পরিকল্পনা, টাস্কফোর্স গঠন ও রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন। গণসাক্ষরতা অভিযানের প্রস্তাবে শিক্ষা বাজেট বৃদ্ধি, উন্নয়ন ব্যয়ে স্বচ্ছতা, বিদ্যালয়ে স্যানিটেশন ও পুষ্টি কর্মসূচি উন্নয়ন, শিক্ষকদের জন্য ডিজিটাল সরঞ্জাম এবং ভাষা ও কারিকুলাম সংস্কারের বিষয়গুলো গুরুত্ব পায়।

রাশেদা কে চৌধুরী আরও বলেন, শিক্ষা সংস্কার কমিশন গঠনে বিশেষজ্ঞ কমিটি দ্রুত গঠন করা দরকার এবং শিক্ষা বাজেট ঘাটতি পূরণে সিএসআর তহবিল ও শিক্ষা সারচার্জ চালু করা যেতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।