Web Analytics
কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী রোববার জাতীয় সংসদে দেশের প্রাথমিক ও কারিগরি শিক্ষা ব্যবস্থার বর্তমান সংকট নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, যেদিন থেকে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে এবং সরকারি প্রতিষ্ঠান বেড়েছে, সেদিন থেকেই দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে।

বক্তব্যে তিনি বলেন, কারিগরি শিক্ষার সুযোগ সৃষ্টি হলেও আমলাতান্ত্রিক ও আন্তঃমন্ত্রণালয় জটিলতার কারণে তা বর্তমানে বাধাগ্রস্ত হচ্ছে। মেডিকেল টেকনোলজি ও কারিগরি শিক্ষার শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অচলাবস্থার বিষয়টি তিনি শিক্ষামন্ত্রীর নজরে আনেন।

চিকিৎসা ও কারিগরি কর্মীদের গুরুত্ব তুলে ধরে তিনি প্রশ্ন করেন, বড় ডাক্তার থাকলেও ইনজেকশন দেওয়ার লোক না থাকলে কী হবে। দুই মন্ত্রণালয়ের দ্বন্দ্বে কারিগরি শিক্ষার প্রসার ব্যাহত হচ্ছে উল্লেখ করে তিনি প্রতিষ্ঠানগুলো চালু করা এবং কারিগরি শিক্ষা বোর্ডকে দায়িত্ব পালনে উন্মুক্ত করার দাবি জানান। স্পিকারের মাধ্যমে তিনি শিক্ষামন্ত্রীর কাছে কারিগরি শিক্ষার সব বাধা কবে দূর হবে, তা জানতে চান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।