Web Analytics
কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ড্রোন হামলায় দেশটির বিদ্যুৎ উৎপাদন ও পানি বিশুদ্ধকরণ স্থাপনাগুলোতে গুরুতর ভৌত ক্ষতি হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ফাতিমা আব্বাস জোহার হায়াত জানান, হামলায় দুটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট অচল হয়ে পড়েছে এবং ঘটনাটিকে তিনি অপরাধমূলক আগ্রাসন হিসেবে উল্লেখ করেছেন। তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করা হয়েছে।

বার্তাসংস্থা আলজাজিরা জানিয়েছে, এটি সাম্প্রতিক সময়ে কুয়েতের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চালানো একাধিক ড্রোন হামলার অংশ। এর আগে শুওয়াইক তেল খাত কমপ্লেক্সে অগ্নিকাণ্ড এবং একটি সরকারি অফিস কমপ্লেক্সে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো দ্রুত মেরামতের কাজ শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।