Web Analytics
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বাড়লেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ করতে চান। অ্যারিজোনা অঙ্গরাজ্যের বুলহেড সিটিতে এক সমাবেশে তিনি দাবি করেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।

ট্রাম্প দাবি করেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, রাডারব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ইরানের প্রথম ও দ্বিতীয় সারির নেতারা নিহত হয়েছেন এবং তৃতীয় সারির নেতাদের অর্ধেকও মারা গেছেন। তিনি বলেন, ইরানের পক্ষ থেকে আর কাউকে হত্যা না করার প্রতিশ্রুতি চাওয়া হয়েছিল এবং তিনি সেই প্রতিশ্রুতি দিয়েছেন।

চলমান হামলা ইরানের সঙ্গে আলোচনা চালানোর ক্ষেত্রে জটিলতা তৈরি করেছে বলেও ইঙ্গিত দেন ট্রাম্প। তিনি বলেন, এখন কার সঙ্গে আলোচনা হচ্ছে, তা তিনি বুঝতে পারছেন না। যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়েছে বলে স্বীকার করলেও তাঁর দাবি, যুদ্ধ শেষ হলে খুব শিগগিরই জ্বালানির দাম কমে আসবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।