ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি উন্মুক্ত থাকার দাবি আসার পর আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ বিশ্ব নৌপরিবহন শিল্পকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিবিসির নিউজআওয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যেকোনো অগ্রগতি স্বাগত হলেও বর্তমানে প্রচারিত তথ্যগুলো তিনি এখনো যাচাই করছেন।
ডোমিঙ্গেজ জানান, প্রায় ২০ হাজার নাবিক এবং প্রায় ২ হাজার জাহাজ এখনো আটকে রয়েছে, যা তার প্রধান উদ্বেগের বিষয়। তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় শুরু হলে তা যেন নিরাপদভাবে হয়, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি আরও জানান, বর্তমানে তার কাছে কোনো নির্দিষ্ট নিরাপত্তা নিশ্চয়তা নেই। তাই পরিস্থিতি পরিষ্কার না হওয়া পর্যন্ত শিপিং শিল্পকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।