Web Analytics
ওমানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ‘বিপজ্জনক’ ও ‘গুন্ডামি’ বলে আখ্যা দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে বলেন, জাতিসংঘের সদস্য এমন একটি রাষ্ট্রকে ধ্বংসের হুমকি দেওয়া বলপ্রয়োগ নিষেধের মৌলিক নীতির লঙ্ঘন এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আইনহীনতার বিপজ্জনক উদাহরণ। তিনি ওমানের আঞ্চলিক শান্তি ও কূটনৈতিক ভূমিকার প্রশংসা করেন।

এর আগে ট্রাম্প সতর্ক করেছিলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পরিচালনায় ওমান যদি ইরানের সঙ্গে কোনো চুক্তি করে, তবে তিনি দেশটিকে ‘উড়িয়ে দেবেন’। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও বলেন, ওমান যদি ইরানকে টোলিং সিস্টেম তৈরিতে সহায়তা করে, তবে ওমানের ওপর আগ্রাসীভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

ইরানের মুখপাত্র এই হুমকিকে একটি স্বাধীন রাষ্ট্রকে ব্ল্যাকমেইল করার প্রচেষ্টা ও মার্কিন রাজনীতির নৈতিক দেউলিয়াত্বের নিদর্শন হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে আহ্বান জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।