Web Analytics
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ রাতে বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান রাষ্ট্রীয় সফরে যোগ দিতে। মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি রাত ১০টা ৩০ মিনিটে এয়ার চায়নার একটি নিয়মিত ফ্লাইটে তিন দিনের সরকারি সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

সফরকালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকসহ বেশ কয়েকটি নীতিনির্ধারণী সভায় অংশ নেবেন। সফরের অন্যতম প্রধান দিক হিসেবে গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হবে।

তথ্যমন্ত্রী চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ও সিনহুয়া নিউজ এজেন্সির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বিষয়ে একাধিক সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন। প্রতিনিধিদলটি আগামী ২৬ জুন রাতে দেশে ফেরার কথা রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।