Web Analytics
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বোমা-আতঙ্ক ও সন্দেহজনক বস্তু উদ্ধারের প্রেক্ষাপটে পুলিশ সদর দপ্তর সতর্কবার্তা জারি করেছে। এতে পুলিশের যানবাহনে হামলার আশঙ্কার কথা বলা হয়। তবে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেছেন, এ সতর্কতা কোনো সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নয়; এটি নিয়মিত নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে পুলিশ সদস্যদের জন্য একটি স্মরণবার্তা। রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, জনগণের জানমালের নিরাপত্তার পাশাপাশি পুলিশকেও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হয়। সাম্প্রতিক সময়ে কয়েকটি বোমাসংক্রান্ত বিষয় এবং মিথ্যা গুজব ছড়ানোর প্রেক্ষাপটে পুলিশ তৎপর রয়েছে। তিনি জানান, পুলিশি যানবাহন ও স্থাপনার নিরাপত্তা বজায় রাখতে আগেও এ ধরনের নির্দেশনা দেওয়া হয়েছিল এবং এবার পুলিশকে আরও সতর্ক থাকার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা নিয়ে সুনির্দিষ্ট কোনো গোয়েন্দা তথ্য নেই বলেও তিনি জানান। মতিঝিলে বোমা উদ্ধারের ঘটনার তদন্ত করছে সিটিটিসি, আর ডিবি ছায়া তদন্ত চালাচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে, তবে তদন্ত চলমান থাকায় তিনি বিস্তারিত বলেননি। কোনো সংগঠনের সংশ্লিষ্টতার প্রশ্নে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড সাধারণত কোনো ম্যান্ডেট বা মতাদর্শ প্রচারের উদ্দেশ্যে করা হতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।