Web Analytics
চলতি বছর আশুরা সাপ্তাহিক ছুটির দিনেই পড়ায় সরকারি চাকরিজীবীরা কোনো অতিরিক্ত ছুটি পাচ্ছেন না। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালের আশুরার ছুটি নির্ধারিত হয়েছে ২৬ জুন, শুক্রবার। এদিন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে, তবে এটি নিয়মিত সাপ্তাহিক ছুটির মধ্যেই পড়ছে।

চাঁদ দেখার ওপর নির্ভর করে জিলহজ মাস ২৯ দিনে শেষ হলে মহররম শুরু হবে ১৬ জুন এবং আশুরা হবে ২৬ জুন। আর যদি জিলহজ ৩০ দিন পূর্ণ হয়, তবে মহররম শুরু হবে ১৭ জুন এবং আশুরা হবে ২৭ জুন, শনিবার। দুই দিনই সাপ্তাহিক ছুটি হওয়ায় এবার আশুরায় অতিরিক্ত ছুটি উপভোগ করতে পারবেন না সরকারি কর্মচারীরা।

মহররম মাসের ১০ তারিখে পালিত আশুরা ইসলামে ধর্মীয় ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ দিন হলেও, এ বছর তা সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় সরকারি কর্মচারীদের জন্য বাড়তি ছুটি থাকছে না।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।