Web Analytics
রোড সেফটি ফাউন্ডেশন নিরাপদ ও জনবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ইশতেহারে ১৩ দফা অঙ্গীকার অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় চাঁদাবাজি ও দুর্নীতির কারণে টেকসই পরিবহন কৌশল গড়ে ওঠেনি, ফলে যানজট ও সড়ক দুর্ঘটনা বেড়েছে এবং দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সংগঠনটির দাবির মধ্যে রয়েছে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল (এনআরএসসি) পুনর্গঠন করে এর অধীনে বিআরটিএ, বিআরটিসি ও ডিআরসিএ পরিচালনা, ব্যবস্থাপনাগত সংস্কার ও স্বচ্ছতা নিশ্চিত করা, রাজধানীতে রুট রেশনালাইজেশনের মাধ্যমে কোম্পানিভিত্তিক আধুনিক বাস সার্ভিস চালু এবং স্কুল-কলেজে নিজস্ব বাস সার্ভিস বাধ্যতামূলক করা। এছাড়া সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন, মোটরযানে আধুনিক প্রযুক্তি ব্যবহার, মেয়াদোত্তীর্ণ যানবাহন প্রত্যাহার, দক্ষ চালক তৈরিতে উদ্যোগ এবং দুর্ঘটনাপ্রবণ এলাকায় ট্রমা কেয়ার সেন্টার স্থাপনের দাবি জানানো হয়েছে।

এছাড়াও ছোট যানবাহনের জন্য নিরাপদ রোড ডিজাইন, নিয়মিত সেফটি অডিট, অভিন্ন যোগাযোগ মন্ত্রণালয় গঠন, সচেতনতা বৃদ্ধিতে বাজেট বরাদ্দ এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৭০০ কোটি টাকার ট্রাস্ট ফান্ড গঠনের প্রস্তাব করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।