Web Analytics
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জাতীয় চিড়িয়াখানার প্রায় সাত একর বেদখল জমি দ্রুত পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছেন। শুক্রবার রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে এসে তিনি এই নির্দেশ দেন। সাধারণ দর্শনার্থীর মতো টিকিট কেটে প্রবেশ করে তিনি চিড়িয়াখানার বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং তাৎক্ষণিকভাবে পাবলিক টয়লেট বৃদ্ধি, বসার স্থান সম্প্রসারণ, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ ও পশুপাখির সংখ্যা বাড়ানোর নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী জানান, চিড়িয়াখানার ব্যবস্থাপনা ও পরিবেশ সরেজমিনে যাচাই করতেই তিনি হঠাৎ পরিদর্শনে আসেন। তিনি প্রাণীদের খাদ্য, স্বাস্থ্য ও পরিচর্যা বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং দর্শনার্থীদের মতামত নেন। তিনি বলেন, বর্তমান বাজেটের মধ্যেই দৃশ্যমান উন্নয়ন কাজ শুরু করতে হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, প্রাণীদের খাদ্য সরবরাহ সন্তোষজনক হলেও দর্শনার্থীরা উন্নত পরিবেশ প্রত্যাশা করেন। তিনি চিড়িয়াখানাকে আরও সংগঠিত ও দর্শনার্থীবান্ধব করার ওপর গুরুত্ব দেন এবং এটিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের সম্ভাবনার কথা উল্লেখ করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।