Web Analytics
জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক পর্ষদ সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি এবং শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। বুধবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে শিল্পের সক্ষমতা ও রাষ্ট্রের দায়িত্বশীলতাও নিশ্চিত করতে হবে।

জুনায়েদ বলেন, তৈরি পোশাকশিল্প শুধু রপ্তানি আয়ের প্রধান উৎস নয়, এটি প্রায় ৪০ লাখ মানুষের জীবন-জীবিকার সঙ্গে যুক্ত। তাঁর মতে, দ্রব্যমূল্য, বাড়িভাড়া, চিকিৎসা ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরি শ্রমিকদের ন্যায্য দাবি। তবে উৎপাদন ব্যয়, জ্বালানি সংকট, আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং ক্রেতাদের মূল্য নির্ধারণের বিষয়ও বিবেচনায় নিতে হবে।

তিনি মজুরি বোর্ডের মাধ্যমে জীবনযাত্রার ব্যয় ও শিল্পের বাস্তব সক্ষমতা বিবেচনা করে গ্রহণযোগ্য ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানান। বকেয়া বেতন, অন্যায় ছাঁটাই ও ব্ল্যাকলিস্টিং বন্ধের পাশাপাশি সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগের নিরপেক্ষ তদন্ত চান তিনি। সংকট সমাধানে সরকার, শ্রমিক, মালিক ও আন্তর্জাতিক ক্রেতাদের দায়িত্বশীল অংশগ্রহণের কথাও বলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।