Web Analytics
গাজীপুরের টঙ্গীতে এক মাদরাসা ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে টঙ্গীর এরশাদনগর এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া শিক্ষকের নাম জুনায়েদ, তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার শ্রীরামপুর গ্রামের আবু সাহেদের ছেলে।

পুলিশ জানায়, শিক্ষক রাতে ছাত্রটিকে নিজের কক্ষে ডেকে নিয়ে নির্যাতন চালান। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করে।

সোমবার দুপুরে শিশুটির পরিবার টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করে। এরপর পুলিশ শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে গাজীপুর আদালতে পাঠায় বলে জানিয়েছেন টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।