ইরানের পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে অর্থহীন বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ট্রাম্পের এই পদক্ষেপ আসলে আকস্মিক হামলার প্রস্তুতির জন্য সময় কেনার একটি অপকৌশল।
মোহাম্মদী বলেন, পরাজিত পক্ষ কোনো শর্ত চাপিয়ে দিতে পারে না এবং অবরোধ অব্যাহত রাখা বোমাবর্ষণের চেয়ে আলাদা কিছু নয়, যার জবাব সামরিকভাবে দিতে হবে। তিনি আরও উল্লেখ করেন, ইরানের পক্ষ থেকে পাল্টা উদ্যোগ নেওয়ার সময় এখন এসে গেছে।
এই মন্তব্য এমন সময়ে এসেছে যখন হরমুজ প্রণালিতে জাহাজ জব্দসহ ইরান-মার্কিন উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীলতার আশঙ্কা তৈরি করেছে।