Web Analytics
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা এবং তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে জাতীয় পর্যায়ে সুযোগ দেওয়ার কার্যক্রম চলছে। শুক্রবার, ১১ সেপ্টেম্বর বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে হাবিব উল্যাহ ডিগ্রি কলেজ মাঠে হাবিব উল্যা চোকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, দেশে ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন রয়েছে এবং প্রতিটি ইউনিয়নে একটি মাঠ সংরক্ষণের মাধ্যমে খেলাধুলার সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কাজও চলমান রয়েছে। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ভলিবল ও টেনিসসহ বিভিন্ন খেলার আয়োজন হচ্ছে বলেও তিনি জানান।

তিনি বলেন, এসব আয়োজনে বিপুল দর্শকের উপস্থিতি খেলাধুলার প্রতি মানুষের ব্যাপক আগ্রহের প্রমাণ। রাজধানী ও বড় শহরের বাইরে প্রত্যন্ত অঞ্চল থেকেও প্রতিভাবান তরুণদের খুঁজে সুযোগ দিতে হবে। যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও তিনি গুরুত্ব দেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।