Web Analytics
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের বিস্তারিত সময়সূচি ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় নিহত এই নেতার শেষকৃত্য জুলাই মাসে ধাপে ধাপে সম্পন্ন হবে। ৪ ও ৫ জুলাই তেহরানে বিদায়ী অনুষ্ঠান, ৬ জুলাই মূল জানাজা, ৭ জুলাই কোমে আরেকটি জানাজা এবং ৯ জুলাই মাশহাদের ইমাম রেজা মাজারে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে। প্রয়াত নেতার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে মাশহাদে সমাহিত করা হবে।

তেহরানের উপ-মেয়র মোহাম্মদ আমিন তাভাকোলি-জাদেহ জানিয়েছেন, রাজধানীর শেষকৃত্য অনুষ্ঠান অন্তত ২৪ ঘণ্টা স্থায়ী হতে পারে এবং এতে ১৫ থেকে ২০ মিলিয়ন মানুষ অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। খামেনির মৃত্যুর পর মার্চের শুরুতে তার ছেলে মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এই অনুষ্ঠানগুলো ইরানের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ও নতুন নেতৃত্বের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।