বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম আনুষ্ঠানিকভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার তিনি স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে সোমবার রাষ্ট্রপতির আদেশে তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়, যার প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন যুগ্ম সচিব মাহবুবা আইরিন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিএসসিসির প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও নাগরিক সেবা কার্যক্রম আরও গতিশীল করতে এই নিয়োগ দেওয়া হয়েছে। নতুন প্রশাসক হিসেবে আবদুস সালাম সংস্থার চলমান উন্নয়ন কার্যক্রম ও নগর ব্যবস্থাপনায় নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।
তার নেতৃত্বে ডিএসসিসির সেবা ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।