Web Analytics
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের বড়ঢেবা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলে গুলি করে বাবাকে হত্যা করেছে। নিহতের নাম মো. আয়াজ (৭০)। শুক্রবার রাত ১০টার দিকে ছেলেকে সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে জোবাইর উদ্দিন অবৈধ অস্ত্র দিয়ে বাবাকে লক্ষ্য করে গুলি করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়, যেখানে রবিবার সকালে তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকে জোবাইর উদ্দিন আত্মগোপনে রয়েছে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ছেলেকে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান চলছে।

ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও জমি বিরোধের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।