Web Analytics
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন, যেখানে পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ি (ইভি) জনপ্রিয় করতে বড় ধরনের কর ছাড়ের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, পেট্রোল ও ডিজেলচালিত গাড়ির মোট কর ১৩২ দশমিক ৩৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫৫ দশমিক ৮৮ শতাংশ করা হবে। অন্যদিকে ২৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত দামের ইভির কর ৯৩ শতাংশ থেকে কমিয়ে ৬৪ শতাংশ এবং ৫০ হাজার ডলার পর্যন্ত গাড়ির ক্ষেত্রে ৮০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। ইভি চার্জার ও চার্জিং স্টেশনের আমদানি শুল্কও ৩৯ দশমিক ৭৫ শতাংশ থেকে শূন্যে নামানোর প্রস্তাব করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ব্যবহৃত ইলেকট্রিক বাস আমদানিতে বিদ্যমান সব শুল্ক-কর অব্যাহতি ২০৩০ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। স্থানীয়ভাবে ইলেকট্রিক বাস, ট্রাক ও ই-বাইক উৎপাদনকারীদের কাঁচামাল ও যন্ত্রাংশ আমদানিতে কর ছাড় দেওয়া হবে। পাশাপাশি লিথিয়াম-আয়ন ও সোডিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদন উৎসাহিত করতে প্রয়োজনীয় উপকরণ আমদানিতে কর অব্যাহতি ২০৩০ পর্যন্ত বহাল রাখার প্রস্তাব করা হয়েছে।

২০২৬–২৭ অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, যা চলতি বছরের ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকার তুলনায় বেশি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।