Web Analytics
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, পুলিশ সদস্যদের আইনবহির্ভূত বা অন্যায় নির্দেশ এলে ‘না’ বলতে শেখাতে হবে। সোমবার বিকেলে ফেসবুক পোস্টে তিনি বলেন, বেআইনি নির্দেশ প্রত্যাখ্যানের মানসিকতা ও সাহস পুলিশের মধ্যে গড়ে তুলতে হবে। তিনি আরও উল্লেখ করেন, তদন্তে অপ্রতুল বাজেট, ওভারটাইম না পাওয়া এবং কর্মপরিবেশের দুরবস্থা দুর্নীতির মূল কারণ হিসেবে কাজ করছে।

হাসনাত জানান, খুন বা ডাকাতির মতো গুরুতর মামলার তদন্তে মাত্র ৬ হাজার টাকা এবং অর্থ পাচারের মামলায় ৩ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়, যা বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এতে তদন্ত কর্মকর্তাদের ব্যক্তিগত খরচ বহন করতে হয়, যা অনাকাঙ্ক্ষিত উপায়ে অর্থ জোগাড়ের প্রবণতা তৈরি করে। তিনি পুলিশ সদস্যদের জন্য ওভারটাইম ভাতা, পর্যাপ্ত বাজেট ও মানসম্মত খাবারের ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বেআইনি নির্দেশ প্রত্যাখ্যানের কারণে যেন পুলিশ সদস্যরা হয়রানির শিকার না হন, সে জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং পদায়ন ও পদোন্নতিতে মেধা ও যোগ্যতাকে অগ্রাধিকার দিতে হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।