Web Analytics
ইরাকের পপুলার মবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) বা হাশদ আল-শাবি জানিয়েছে, পবিত্র শহর নাজাফে আয়াতুল্লাহ আলি খামেনির শোক মিছিলে ২৩ লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছেন। বুধবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে জানানো হয়, ইরাকের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে মিছিলে যোগ দিচ্ছেন এবং অংশগ্রহণকারীর সংখ্যা ক্রমাগত বাড়ছে।

কয়েক দিনব্যাপী শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে খামেনির লাশ নাজাফে নেওয়া হয়। একই উপলক্ষে কোম, কারবালা এবং তাঁর নিজ শহর মাশহাদেও অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। প্রথমে হযরত আলি (রা.)-এর মাজারে জানাজা অনুষ্ঠিত হয়, এরপর স্থানীয় সময় সকাল ৬টায় নাজাফে আনুষ্ঠানিক শোক মিছিল শুরু হয়।

মিছিলটি মাজার থেকে কুফা সেতু ও থাওরাত আল-আশরিন চৌরাস্তা হয়ে আল-সদরিন স্কয়ারের দিকে অগ্রসর হয়। পরে খামেনির লাশ কারবালার দিকে নিয়ে যাওয়া হয়, যা বহুদিনব্যাপী শোকানুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।