Web Analytics
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সরকারের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে নির্ধারিত ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে সংশয় প্রকাশ করেছে। রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের বৈঠকে নেতৃবৃন্দ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর হ্রাসের উদ্যোগকে সাধুবাদ জানালেও রাজস্ব লক্ষ্যমাত্রাকে অত্যন্ত চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেন।

নেতারা বলেন, উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে কষ্টে রয়েছে। চাল, ডাল, তেল, মাছ, মাংস, আলু, পেঁয়াজ, রসুনসহ প্রায় ৬০টি খাদ্যপণ্যের ওপর উৎসে কর কমানোর পরিকল্পনা ইতিবাচক হলেও বাজেটের ঋণনির্ভরতা ভবিষ্যতে ঋণের বোঝা বাড়াতে পারে। তারা বাজার তদারকি জোরদার করে কর হ্রাসের সুফল ভোক্তাদের কাছে পৌঁছানোর আহ্বান জানান এবং কৃষক, উৎপাদক ও ভোক্তার স্বার্থে ভারসাম্যপূর্ণ বাজারব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেন।

জমিয়ত শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য প্রস্তাবিত ভাতাকে স্বাগত জানায় এবং এ সুবিধা যেন যোগ্য ব্যক্তিদের কাছে পৌঁছায় তা নিশ্চিত করার আহ্বান জানায়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।