Web Analytics
হরমুজ প্রণালিতে পৃথক দুটি ঘটনায় অজ্ঞাত বস্তু বা ক্ষেপণাস্ত্রের আঘাতে দুটি বাণিজ্যিক কনটেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবারের এ ঘটনার তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা ইউকেএমটিও, আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। দুটি ঘটনাতেই কেউ হতাহত হননি এবং উভয় জাহাজই যাত্রা অব্যাহত রেখেছে।

প্রথম ঘটনায় প্রণালিতে প্রবেশের সময় ৫০ হাজার টন ধারণক্ষমতার একটি কনটেইনারবাহী জাহাজে অজ্ঞাত বস্তু আঘাত হানে। এতে জাহাজটির সামান্য ক্ষতি হয়, তবে কোনো নাবিক আহত হননি। পরে জাহাজটি নিরাপদে তার যাত্রা চালিয়ে যায়।

দ্বিতীয় ঘটনায় হরমুজ প্রণালি থেকে বের হওয়ার সময় ১৯ হাজার টন ধারণক্ষমতার আরেকটি কনটেইনার জাহাজে অজ্ঞাত বস্তু আঘাত হানে। এ জাহাজটিও সামান্য ক্ষতিগ্রস্ত হয় এবং কোনো নাবিক আহত হননি। দুটি ঘটনায় কী ধরনের বস্তু আঘাত হেনেছে বা কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।