Web Analytics
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)-কে সতর্ক করে বলেছেন, তারা যেন নিজেদের পদমর্যাদার মূল্য দেন এবং জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা তা করতে ব্যর্থ হবেন, তাদের কাউকেই তিনি রাখবেন না। রবিবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সতর্কবার্তা দেন।

মন্ত্রী মানিকগঞ্জের নানা সমস্যার কার্যকর সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি কর্মকর্তাদের আরও পরিশ্রম করতে হবে। তিনি জানান, অফিসের ব্যস্ততার কারণে তিনি মানিকগঞ্জে বেশি সময় থাকতে পারেন না, তাই কর্মকর্তাদের জনগণের পাশে থেকে কাজ করতে হবে। তিনি তাদের শপথের কথা স্মরণ করিয়ে দিয়ে জনগণের সেবায় কাজ করার আহ্বান জানান।

সভায় তিনি পৌরসভার পানির সমস্যা, জলাবদ্ধতা, রাস্তাঘাটের উন্নয়ন ও মাদক নির্মূলসহ বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।