Web Analytics
ইসরাইল ও লেবাননের মধ্যে চলমান সংলাপ নিরাপত্তা গ্যারান্টি ও হিজবুল্লাহর অনড় অবস্থানের কারণে জটিল হয়ে উঠেছে। চলতি বছরের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হলেও সীমান্তে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় ভবিষ্যতে বড় চ্যালেঞ্জের আশঙ্কা দেখা দিয়েছে। উভয় দেশই অমীমাংসিত বিষয়গুলো সমাধানে কূটনৈতিক আলোচনায় যুক্ত রয়েছে।

কূটনৈতিক বিশ্লেষণে দেখা গেছে, ইসরাইল তাদের নিরাপত্তার জন্য আরও জোরালো গ্যারান্টি এবং হিজবুল্লাহর সম্পূর্ণ নিরস্ত্রীকরণ দাবি করছে। অন্যদিকে, লেবানন স্থায়ী যুদ্ধবিরতি ও দক্ষিণ সীমান্ত থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের ওপর জোর দিচ্ছে। তবে হিজবুল্লাহ ঘোষণা দিয়েছে যে, আলোচনায় কোনো রূপরেখা তৈরি হলেও তারা তা মানবে না, যা ভবিষ্যৎ সমঝোতার পথে বড় বাধা হতে পারে।

তবুও ওয়াশিংটন ও মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এই সংলাপকে ইতিবাচক হিসেবে দেখছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘ সংঘাতের ইতিহাস বিবেচনায় সংলাপ শুরু হওয়াটাই একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।