Web Analytics
ভোলার দৌলতখানে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যার দিকে দৌলতখান দক্ষিণ বাজারে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় চত্বরে এ ঘটনা ঘটে। রাত ৯টা পর্যন্ত বাজারে বিক্ষোভ চলছিল এবং যুবদল নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলমগীরের সমর্থকেরা কার্যালয়ের সামনে বিভিন্ন স্লোগান দেন।

দলীয় সূত্র জানায়, গত ২৪ সেপ্টেম্বর থেকে দৌলতখান উপজেলা বিএনপি স্থানীয় ইউপি নির্বাচনে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদপ্রত্যাশীদের জন্য ফরম বিতরণ ও জমা নেওয়া শুরু করে। আলমগীরের সমর্থকদের দাবি, মনোনয়ন ফরম সংগ্রহ করতে গেলে ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কবির স্বপনের সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেনকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। গোলাম কবির স্বপন তাঁর সমর্থকদের সঙ্গে সংঘর্ষের কথা অস্বীকার করে বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না। উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জসিম উদ্দিন মাস্টার জানান, দলীয় সিদ্ধান্ত ও হাইকমান্ডের নির্দেশনায় স্বচ্ছভাবে ফরম বিতরণ ও সংগ্রহ চলছে। পুলিশ জানায়, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।