Web Analytics
ইউরোপজুড়ে চলমান রেকর্ড ভাঙা তাপপ্রবাহের কারণে ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রায় ৬৮ হাজার পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান দাবদাহের সঙ্গে সম্পর্কিত এটি সাম্প্রতিক সময়ের প্রথম বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়। মঙ্গলবার রাত ৯টার দিকে ব্রিটানি অঞ্চলের কিম্পের শহরের কাছে এরগে-গাবেরিক এলাকায় একটি ট্রান্সফরমারে ত্রুটির কারণে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফিনিস্তের বিভাগের প্রশাসন জানিয়েছে, অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার কারণেই ট্রান্সফরমারে ত্রুটি দেখা দেয়। বিদ্যুৎ সংস্থা আরটিই ও এনেদিসের কর্মীরা রাতভর মেরামত কাজ চালালেও বুধবারের শেষ নাগাদই পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার রাতে ফ্রান্সজুড়ে প্রায় ১ লাখ ৬ হাজার গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন, যখন দেশটি বছরের সবচেয়ে উষ্ণ দিনের মুখোমুখি হয়।

ফিনিস্তেরসহ ফ্রান্সের ৫৮টি বিভাগে চরম তাপপ্রবাহের কারণে সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, ব্রিটানি থেকে প্যারিস অঞ্চল পর্যন্ত তাপমাত্রা ৩৯ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে এমন চরম আবহাওয়া আরও ঘন ঘন দেখা দিচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।