Web Analytics
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারায় রেললাইনে সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মহিউদ্দিন (৩২) নামে এক জামায়াত কর্মী মারা গেছেন। রোববার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের বাগমারা দুধ বাজার বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের পশ্চিম চেঙ্গাহাটা গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের ঘনিষ্ঠদের বরাতে জানা যায়, সকালে মহিউদ্দিন নিজের অটোরিকশা চালিয়ে বাগমারা বাজারে যান এবং সকাল সাড়ে ৭টার দিকে রেললাইনে গিয়ে সেলফি তোলেন। তিনি সেলফিটি নিজের ‘ইসলামি শান্তি’ নামের ফেসবুক আইডিতে পোস্ট করার পরপরই ঢাকাগামী একটি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও তার পরিবার এর আগেই লাশ বাড়িতে নিয়ে যায়।

লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল ট্রেনটি সকাল সাড়ে ৭টার দিকে লাকসাম স্টেশন অতিক্রম করে এবং সম্ভবত সেই ট্রেনেই মহিউদ্দিন নিহত হন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।