Web Analytics
সারা দেশে মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার সাড়ে ১৮ লাখেরও বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলভাবে সম্পন্ন করতে শিক্ষার্থী, কক্ষ পরিদর্শক ও কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টদের জন্য ১৪টি জরুরি নির্দেশনা জারি করেছে শিক্ষা বোর্ডগুলো।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ, প্রশ্নপত্রে নির্ধারিত সময় মেনে পরীক্ষা গ্রহণ, উত্তরপত্রে সঠিকভাবে তথ্য পূরণ এবং নিবন্ধিত বিষয়েই পরীক্ষা দেওয়া। বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে কেন্দ্রসচিব ছাড়া কেউ মোবাইল ফোন আনতে পারবে না। ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং ফল প্রকাশের সাত দিনের মধ্যে অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন করতে হবে।

শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, প্রতিষ্ঠানপ্রধানদের পরীক্ষার অন্তত সাত দিন আগে প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে হবে এবং সব নির্দেশনা যথাযথভাবে মানতে হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।