Web Analytics
চট্টগ্রামের সীতাকুণ্ডের বহুল আলোচিত পাহাড়ি জনপদ জঙ্গল সলিমপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট সাংগঠনিক ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে বোরহান উদ্দিন জিয়াকে সভাপতি এবং মিজানুর রহমান রাজুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সলিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম ও সদস্যসচিব খ ম নাজিম উদ্দিন পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। কমিটিতে আবদুর সাত্তার সিনিয়র সহসভাপতি, মো. হেলাল উদ্দিন মিয়া সিনিয়র যুগ্ম সম্পাদক, আহমদ উল্লাহ যুগ্ম সম্পাদক এবং শাহজাহান বাদশা সাংগঠনিক সম্পাদক হয়েছেন।

মো. হাসান সহ-সাংগঠনিক সম্পাদক, শরীফ হোসেন অর্থ সম্পাদক এবং সাইদুল হক ছাদু কার্যকরী সদস্য হিসেবে স্থান পেয়েছেন। নেতারা জানান, সংগঠনকে সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করতে কমিটি গঠন করা হয়েছে। তারা আশা করেন, এটি বর্তমান গণতান্ত্রিক সরকারকে সহযোগিতা এবং এলাকায় দলের সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে ভূমিকা রাখবে। জঙ্গল সলিমপুরে পুলিশ ও র‍্যাবের দুটি ক্যাম্প রয়েছে এবং সেখানে নিয়মিত যৌথ অভিযান চলে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।