Web Analytics
দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের চালানো হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে বলে ইরানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে আলজাজিরা। গত রাতে চালানো এসব হামলায় হতাহতের ঘটনা ঘটে। প্রথমে দক্ষিণ ইরানের সিরিকের কাছে একটি বিয়ের অনুষ্ঠানে হামলা চালানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কুহেস্তাকে চারজন, খুজেস্তান প্রদেশে সাতজন, কেরমানশাহে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের চার সদস্য, লাভান দ্বীপে বাসিজ বাহিনীর তিন সদস্য এবং ফার্স প্রদেশের জাহরোমে একজন নিহত হয়েছেন। নিহতদের বিষয়ে এর বাইরে আর কোনো পরিচয় বা বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

ইরান এই হামলাকে বেসামরিক নাগরিকদের ওপর হামলা ও যুদ্ধাপরাধ বলে বর্ণনা করেছে। যুক্তরাষ্ট্র বলেছে, হরমুজ প্রণালিতে নৌযানে ইরানের হামলার চেষ্টার জবাবে বিমান-প্রতিরক্ষা কেন্দ্র, রাডার ব্যবস্থা, সামুদ্রিক সম্পদ ও মাইন পাতার সক্ষমতাকে লক্ষ্য করা হয়েছে। প্রতিশোধ হিসেবে ইরান মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। বাহরাইন ও কুয়েত সতর্কতা জারি করেছে; জর্ডান জানিয়েছে, ১৩টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১০টি তারা প্রতিহত করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।