Web Analytics
বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল হয়েছে। ২২ ফেব্রুয়ারি ২০২৬, রোববার সেনাসদর থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। আর্টডকের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে সেনাপ্রধানের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৭ জানুয়ারি থেকে পদটি খালি ছিল। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে নতুন পিএসও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের নতুন জিওসি করা হয়েছে। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই)-এর মহাপরিচালক মেজর জেনারেল জাহাঙ্গীর আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশীদকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে নতুন ডিজি করা হয়েছে।

এ ছাড়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে এবং দিল্লি হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।