Web Analytics
অনুসন্ধান শুরুর আগেই এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের সংবাদ সম্মেলন আয়োজন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার সকালে বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। চার সপ্তাহের মধ্যে দুদককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা এবং একজন সহকারী পরিচালক ২ ও ১৩ সেপ্টেম্বর পৃথক দুটি সংবাদ সম্মেলন করেন। দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান শুরুর সিদ্ধান্তের পর এসব ব্রিফিংয়ে আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার ঘোষণা দেওয়া হয়।

আসিফ মাহমুদের আইনজীবী ইউসূফ আলী বলেন, দুদকের সংবাদ সম্মেলন সংবিধানের ৩১ অনুচ্ছেদে নিশ্চিত মর্যাদা ও সুনামের সুরক্ষা এবং দুদকের তথ্য অবমুক্তকরণ নীতিমালার লঙ্ঘন। এর আগে ৪ নভেম্বর রিটের শুনানি শেষে আদালত আদেশের জন্য দিন নির্ধারণ করেছিলেন। ২৯ সেপ্টেম্বর হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিলেও অবকাশ শেষে তা নতুন করে শুনানির জন্য উপস্থাপন করা হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।