Web Analytics
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তি হওয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ করার পর সোমবার বিশ্ববাজারে তেলের দাম কমে যায়। এশিয়ার বাজারে দিনের প্রথমভাগের লেনদেনে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৩ দশমিক ৪ শতাংশ কমে ৬২ দশমিক ৯৯ ডলারে দাঁড়ায়, আর ব্রেন্টের দাম ৩ দশমিক ২ শতাংশ কমে ৬৭ দশমিক ০৯ ডলারে নেমে আসে।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই মূল্যপতন ঘটে। গত মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন-পীড়নের পর ট্রাম্প ইরানে হামলার হুমকি দেন এবং মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরী পাঠানোর নির্দেশ দেন। তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি নতুন চুক্তির জন্য চাপ দিচ্ছেন। রোববার ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি বিক্ষোভকে ‘অভ্যুত্থান’ হিসেবে উল্লেখ করে সতর্ক করেন যে যেকোনো সামরিক হস্তক্ষেপ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।

খামেনির বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি আশা করছেন একটি চুক্তি হবে, তবে সময়ই বলে দেবে কে সঠিক।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।