Web Analytics
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বিষ্ণুপুর গ্রামে বৃহস্পতিবার সকালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৬২ জন আহত হয়েছেন। সকাল ৮টার দিকে মতিয়ার রহমান ও কফিল উদ্দীন মেম্বারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ ঘটে। আহতদের মধ্যে ৩৫ জন শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন এবং ২৭ জনকে ঝিনাইদহ, কুষ্টিয়া ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা আরশাদ আলী জানান, আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে সামাজিক সংগঠন গঠনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। ৫ আগস্টের পর আওয়ামী লীগ কর্মীদের দলে টানার প্রতিযোগিতা শুরু হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। সংঘর্ষের সময় ১৫টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে, তবে এখনো কোনো মামলা হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে ১৭ জনের অবস্থা গুরুতর।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।