Web Analytics
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করার অভিযোগ তুলে ন্যাটো ও কয়েকটি গুরুত্বপূর্ণ মিত্র দেশের কঠোর সমালোচনা করেছেন। সোমবার (৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ আখ্যা দিয়ে বলেন, অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রকে কোনো সহায়তা দেয়নি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলোর সুরক্ষায় বিপুল সেনা মোতায়েন করলেও তারা প্রয়োজনে পাশে দাঁড়াচ্ছে না।

ট্রাম্প স্মরণ করিয়ে দেন, জাপানে ৫০ হাজার এবং দক্ষিণ কোরিয়ায় ৪৫ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যারা ওই দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করছে। তবুও এই দেশগুলো যুক্তরাষ্ট্রের সংকটে সহযোগিতা করছে না বলে তিনি হতাশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এমন সক্ষমতা রয়েছে যে, চাইলে কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করা সম্ভব, তবে যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিতে চায় না।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।