Web Analytics
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় শিশুর আকস্মিক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাসপাতাল অনুবিভাগের যুগ্ম সচিবকে কমিটির প্রধান করা হয়েছে এবং আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ তথ্য জানান।

ডা. প্রভাত বলেন, এতগুলো শিশুর মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও স্পর্শকাতর ঘটনা। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য এই কমিটি গঠন করা হয়েছে, যা চিকিৎসায় কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখবে। তিনি আরও জানান, তদন্তে যদি হাসপাতালের কোনো কর্মকর্তা বা চিকিৎসকের অবহেলা প্রমাণিত হয়, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান উপস্থিত ছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।