Web Analytics
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, চীনের জ্বালানি ঘাটতি পূরণে রাশিয়া সহায়তা করতে প্রস্তুত। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, ন্যায্য ও পারস্পরিক লাভজনকভাবে কাজ করতে আগ্রহী দেশগুলোর জন্য রাশিয়া সম্পদের ঘাটতি পূরণ করতে পারবে। ল্যাভরভ আরও বলেন, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও রাশিয়া ও চীনের সম্পর্ক অটুট রয়েছে এবং পুতিন ও শি জিনপিংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক দুই দেশের স্থিতিশীলতা জোরদার করেছে।

এই মন্তব্য আসে এমন সময়ে যখন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ জারি রেখেছে। বিশ্লেষকদের মতে, চীন ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা হওয়ায় এই অবরোধে তাদের জ্বালানি সরবরাহে বড় চাপ পড়তে পারে। ওয়াশিংটন জানিয়েছে, তারা নিশ্চিত করবে যাতে বেইজিং ইরানের তেল কিনতে না পারে।

এই প্রেক্ষাপটে রাশিয়ার প্রস্তাব বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।