Web Analytics
বাংলাদেশ সরকার ৬ হাজার ৪৭৬ জন ভুয়া মুক্তিযোদ্ধার নাম বাতিল করেছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান ১৫ এপ্রিল ২০২৬ তারিখে জাতীয় সংসদে এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) যাচাই-বাছাই শেষে গেজেট, লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকায় অন্তর্ভুক্ত অমুক্তিযোদ্ধাদের নাম বাতিল করেছে।

মন্ত্রী জানান, অমুক্তিযোদ্ধা শনাক্তকরণ একটি চলমান প্রক্রিয়া। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ২০২৪ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত ৮৪২টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে ৪৮১ জনের নাম বাতিলের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।

তিনি আরও বলেন, জামুকার উপকমিটি তদন্ত ও শুনানি পরিচালনা করে এবং প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির সনদ ও সব সুবিধা বাতিলের সুপারিশ করে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তালিকাকে আরও স্বচ্ছ করার কাজ অব্যাহত থাকবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।