Web Analytics
ইয়েমেনি সেনাবাহিনীর একটি সূত্র দাবি করেছে, ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠী বুধবার ইয়েমেনের আল-মাখা বা মোখা বন্দরের এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শহরের বন্দর এলাকায় অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং আরেকটি ক্ষেপণাস্ত্র আল-বারাহ মোড়ের দিকে গিয়ে পড়ে।

এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হুতিরাও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রগুলো তাইজের পূর্বে হুতিদের নিয়ন্ত্রিত এলাকা থেকে ছোড়া হয়েছে।

ইয়েমেনের পশ্চিম উপকূলীয় হোদেইদা গভর্নরেটের আল-খাওখাহ এলাকাতেও অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মাখা ও এর বন্দর এলাকায় হুতিদের হামলা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর আগে আগস্টে বন্দরনগরীটিতে হুতি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় হতাহতের ঘটনা ঘটেছিল।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।