অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খান (খসরু) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের (নিনস) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। ২০২৬ সালের ১৭ মে এই নিয়োগ ঘোষণা করা হয়। এর আগে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং ইন্টার্ন কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) কোষাধ্যক্ষ, বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের সদস্য সচিব এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করে ১৯৯৭ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং পরবর্তীতে নিউরোসার্জারিতে এমএস ডিগ্রি অর্জন করেন।
সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও ভারতে ফেলোশিপ প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি দেশে “এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি” প্রবর্তনের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। তিনি আন্তর্জাতিক প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন এবং তার বহু গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।