Web Analytics
দীর্ঘদিন ধরে আটকে থাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করতে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আবারও আলোচনা শুরু করছে বাংলাদেশ সরকার। আগামীকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

সূত্র জানায়, নতুন বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এটি হবে এ বিষয়ে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা চুক্তিগত ও পরিচালনাগত জটিলতা নিরসনের মাধ্যমে টার্মিনালটি দ্রুত চালুর পথ খুঁজতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আলোচনায় মূলত টার্মিনাল ব্যবস্থাপনা, পরিচালন নিয়ন্ত্রণ এবং আয়ের অংশীদারিত্ব নিয়ে সমঝোতা চূড়ান্ত করার চেষ্টা হবে।

বৈঠকের ফলাফল শনিবার প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে, এরপরই টার্মিনাল চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।