দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২২ অক্টোবর নির্বাহী আদেশে একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আগে নির্ধারিত পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে এই দিন যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজার জন্য আগে থেকেই ২০ ও ২১ অক্টোবর ছুটি নির্ধারিত ছিল। মহানবমী উপলক্ষ্যে ২০ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষ্যে সাধারণ ছুটি থাকবে। নতুন ঘোষিত ২২ অক্টোবর বৃহস্পতিবারের ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।
এই সিদ্ধান্তে পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে চাকরিজীবীদের দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ তৈরি হলো। মূল সরকারি ছুটির বাইরে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুই দিনের ঐচ্ছিক ছুটির সুযোগও রাখা হয়েছে। সরকারি ছুটির হিসাবে দুর্গাপূজার ছুটি শুরু হবে ২০ অক্টোবর থেকে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।