Web Analytics
গাজীপুরের টঙ্গীর গোপালপুর এলাকায় মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে নূরুল ইসলাম (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে। নূরুল ইসলাম শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে এবং গোপালপুরে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মাদক কেনাবেচা নিয়ে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে নূরুল ইসলামের বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার রাত আটটার দিকে কয়েকজন যুবক তাকে বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে গোপালপুরের একটি বালুর মাঠে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়।

আহত নূরুল ইসলামকে একটি সিএনজিতে তুলে দেওয়া হয়। পরে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ জিসান নামে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।