Web Analytics
ইসরাইল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আইডিএফ জানায়, শুক্রবার লড়াই চলাকালে আহত হওয়ার পর ওই সেনা মারা যান। একই ঘটনায় আরও তিনজন সৈন্য আহত হয়েছেন বলে জানানো হয়। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত ১৬ এপ্রিল থেকে দুই দেশের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবে উত্তেজনা এখনো পুরোপুরি কমেনি। আইডিএফ জানিয়েছে, তারা ইসরাইল সীমান্ত ও নির্ধারিত রেখার মধ্যবর্তী দক্ষিণ লেবানন এলাকায় হুমকি দূর করার কাজ চালিয়ে যাচ্ছে এবং এটি যুদ্ধবিরতির বোঝাপড়ার আওতায় করা হচ্ছে। অন্যদিকে, লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার ইসরাইলি বিমান হামলায় একজন নিহত হয়েছেন।

ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, ফলে সংঘর্ষের পরিসর ও প্রকৃতি সম্পর্কে অনিশ্চয়তা রয়ে গেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।