Web Analytics
উত্তর আমেরিকার রিফর্ম ইহুদি আন্দোলনের নেতা রাব্বি অ্যামিয়েল হার্শ বলেছেন, মার্কিন ইহুদিদের দীর্ঘদিনের ‘স্বর্ণযুগ’ শেষ হয়ে গেছে। শুক্রবার রাতে শাবাতের ধর্মীয় ভাষণে তিনি যুক্তরাষ্ট্রে ইহুদিদের জন্য নতুন বাস্তবতার কথা বলেন, যেখানে ইহুদিবিদ্বেষ ও ইসরাইলবিরোধী মনোভাব ক্রমেই বাড়ছে। ভাষণটি ছিল মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে।

হার্শের মতে, ৭ অক্টোবর ২০২৩ সালে হামাসের ইসরাইলে হামলা ছিল এই স্বর্ণযুগের অবসানের প্রতীকী সূচনা। তিনি বলেন, রাজনৈতিক ডান ও বাম—উভয় শিবিরেই ইহুদিবিদ্বেষী মনোভাব স্বাভাবিক হয়ে উঠছে। অতীতে ইহুদিদের সম্মান ও গ্রহণযোগ্যতা ছিল এবং ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের ইসরাইলের প্রতি ব্যাপক সমর্থন ছিল বলেও তিনি উল্লেখ করেন।

ইসরাইলের সমালোচনার অধিকার সমর্থন করলেও হার্শ অভিযোগ করেন, নবনির্বাচিত কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা ইসরাইল রাষ্ট্রের অস্তিত্বের বিরোধী। তিনি বলেন, নেতানিয়াহুর ডানপন্থি মসিয়াবাদী আদর্শ ও পশ্চিম তীরের আইনহীনতা ইসরাইলবিরোধী শত্রুতা বাড়িয়েছে। তিনি ইহুদি নেতাদের কৌশল পুনর্মূল্যায়ন, বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে জোট গঠন এবং প্রভাব নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাস এড়ানোর আহ্বান জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।